রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিন শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। বুধবার (১২ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন “Get out Chuppu।”
সংক্ষিপ্ত এই মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া মন্তব্য হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। জানা গেছে, মাত্র দুই মিনিটের মধ্যে পোস্টটিতে প্রায় ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং দ্রুত তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও সমালোচনা- দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।